আমকে বারংবার বারণ করা হইয়াছে
আমি অবাধ্য হইয়াছি
আমাকে দাহন যন্ত্রণা অনুভব করানো হইয়াছে
আমি এতটুকু দগ্ধ হইনি
আমাকে রাক্ষুসে গর্জন শোনানো হইয়াছে
আমি মুচকি হাসিয়াছি
আমাকে তিমির নক্ষত্র হীন রাত্রি দেখানো হইয়াছে
আমি অঞ্জলিতে জেলেছিলেম আলো
আমাকে জীবন্ত লাশেদের গল্প শোনানো হইয়াছে
আমি তখন অন্য কোন গল্পে বিভোর
আমাকে রংচটা ভোর দেখানো হইয়াছে
আমি তখন সন্ধ্যার কল্পনায় মশগুল
আমাকে চাতক পাখির হাহাকার দেখানো হইয়াছে
আমি তখন তোমার কথা ভাবছিলাম
আমাকে তোমার রূপক মরীচিকা দেখানো হইয়াছে
আমি কল্পনায় তোমার সত্যতা প্রমাণ করেছি
তোমার দেয়া ক্ষতগুলোকে পুনরায় জীবিত করা হইয়াছে;
আমি তোমা হতে চিরবিদায় নেব বলে মুঠোফোনে-
অতঃপর-
তোমার হাসিতে বেমালুম সব ভুলিয়া দাড়ায়ে ঝাউ বনে
নক্ষত্র শিকারি আমি
তোমার মোহে চন্দ্রাহত হইয়া ঘরে না ফিরিলাম
(December 3, 2010)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ভোরের প্রথম আলো পর্যন্ত তুমি আমি চাঁদর জড়িয়ে, অন্ধকারের চিলতে আলোয় আমাদের কথোপকথন কিংবা একে অন্যের নিরবতা শুনছি। কোন ঝি ঝি পোকার ডাক...
-
লাশকাটা ঘরে ভীড় বাড়ে মৃত্যুর উত্কট গন্ধে চারিদিকে কেউ কেউ লৌহ বিছানায় কারো ঠাই মেঝেতে বাইরের রাত জাগা পাখিদের ডাক অন্ধকার মেশানো আলোর ...
-
বল আমাকে প্রয়োজন নেই— তাচ্ছিল্য করে ছুড়ে ফেলে দাও আমার সত্তা হিমাঙ্কের কাছাকাছি শীতল রাতে আমার উষ্ণতার কোন প্রয়োজন নেই। বল— বাদলের দিনে...
শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০১০
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০১০
প্রেম-বৈশিষ্ট্য
ভালবাসা মানে এইসব জানা-
রাতে উড়ন্ত সেতু দিয়ে যাবার সময় নিচে রাজপথে ভীষণ যানজটে
জ্বলে থাকা আলো তোমার দেখতে ভাল লাগে,
তোমার ভাল লাগে- ভোরের জানালার কাঁচ গলে আসা সূর্যটার প্রথম রোদেলা স্পর্শ,
সন্ধ্যায় ঈশানকোণে মেঘেদের দলীয় সমাবেশ,
মেঘ-বৃষ্টি ছুঁয়ে আসা প্রবল ঝড়ো হাওয়ায় অকারণ হাটা-হাটি,
অথবা ইলিশ ভাজা দুপুরের ঝুম বর্ষায় জানালা দিয়ে তাকিয়ে থাকা
ভালবাসা মানে এইসব জানা-
তোমার গ্রহণ লাগা সময় গুলোতে চুপচাপ পাশে থাকা,
তোমার অবসরে অবিরাম কথোপকথন,
তোমার ভাল লাগে- লক্ষ্মী পেঁচাদের নিশীথে গান শোনা
অথবা আমাকে নিয়ে স্বপ্ন-লিখন
ভালবাসা মানে তোমার ভালোলাগাগুলো আমার ভালো লাগছে।
তবে ভালবেসে ফেলেছি এমন কিন্তু বলছি না
আগামীতে ভালবাসব না এমনও কিন্তু বলছি না
শুধু বলছি ভাল লেগে গেছে-
হতে পারে কৃষ্ণগহ্বর হতেও অধিক গভীর এ ভালোলাগা
বলতে পার অনেকটা ভালবাসার মতই
তবে ঠিক ভালবাসা নয়
কারণ আমি জানি ভালবাসা বজ্রপাতের সাথে আসে না
একটা দুটা করে জমে ওঠা বালুকণার দ্বীপের মত
ভালবাসার জন্ম হয় অজস্র ভালোলাগার বালুকণার সহবাসে
সুতরাং আগে ভালোলাগাকে পূর্ণতা দাও
ভালবাসার প্রসঙ্গে পর্যায়ক্রমে আসা যাবে।
(December 2, 2010)

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)