আজ একটি বিশেষ শুভ দিন-
গৃহ হতে শুরু করে যাবতীয় বন্ধুমহল অনবগত
আজ দ্বিপাক্ষীয় দেহবন্টন চুক্তিনামায় সাক্ষর করিতে যাচ্ছি
শাহবাগে ফুলের তোড়ার বেজায় দাম
তাই একখানা রক্তিম গোলাপই সম্বল
তেল দিলে নাকি খ্যাত খ্যাত লাগে
তাই মাথায় দিয়েছি ধার করা বিদেশী জেল
ঘোচাতে হবে বাসে ঝুলে আর গরমে ধাক্কাধাক্কির ফসল দুর্গন্ধ
আজ আমাকে চৌকস দেখাতে হবে
সেলিম ড্রাই ক্লিনার্স থেকে ধার করেছি দামী একখানা পাঞ্জাবি
পায়ে সদ্য কালী করানো জুতো
আজ হতে শুরু করতে যাচ্ছি চুক্তিসাক্ষরিত জীবন
এখন থেকে যথাক্রমে বসবাস, খাওয়া ও ঘুম হবে একসাথে
(November 15, 2010)
জনপ্রিয় পোস্টসমূহ
-
শুনতে কি পাও অমর্ষিত বালিকা জীবনের ক্লান্ত অধ্যায়গুলো আমাকে ভেঙ্গে দিচ্ছে বুনো হংসীর পরিত্যক্ত পালকের মত ভেসে চলেছি নিয়ন আলোয় ভিজে ...
-
নিহত কবিদের সভায় মৃদু হইচই এমিলি ডিকেন্সনের স্বপ্ন থেকে বের হতে চাই না দেখিয়ে দিতে চাই তারাপদ রায়কে- চাইলেই ভ্রমন করা যায় আম গাছের ছায়া...
-
জিগ্গেস করলেই বলে দিতে পারি কেন ড্রাগস করতে ইচ্ছে করে তবে বললেই কি কেউ শুনবে? তৈরী আছে উপদেশ যুদ্ধ-বিমানের ক্লাস্টার বোমা ঝাপসা ব্যাঙরা ...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন