এই সময়; এই মুহূর্ত ছেড়ে আমি কোথাও যেতে চাই না—
এই ঘাসের চাঁদরে অথবা জানালার পাশে এই বিছানা
তোমাকে আমাকে আবার নতুন করে ভালবাসতে শেখায়;
এখানে; এই মুহুর্তে দু'জনে আমরা বৈশাখের ঝড়,
অথবা প্রিয় কোন চলচিত্রের রোমাঞ্চকর দৃশ্য।
এই সময়; এই মুহুর্তে তুমি গ্রীক পৌরাণিকীর দেবী অ্যাফরোডাইটি—
সাগরের ঢেউয়ে ভেসে আঁছড়ে পড় আমার সৈকতে;
সৈন্দর্য, প্রেম, আকর্ষণ, কামনা সবই তোমায় ঘিরে।
এই সময়; এই মুহুর্তে কোন এক ঘুমহীন রাতে—
তুমি এসে দাড়াও মুক্ত স্বাধীন;
কামনার ছলে আঙ্গুলে পেচাঁচ্ছ চুল
সূতোটাও পর্যন্ত নেই,
তোমার ত্বক বেয়ে ঝরে অঙ্গীকার।
এই সময়; এই মুহুর্তে—
তুমি বয়ে নিয়ে আসো ক্লীয়পেট্রার সৈন্দর্যর গভীরতা—
প্রাচীন হতে প্রাচীনতর সময়ের কাছ থেকে।
আর আমি যেন তোমার রূপে মত্ত কোন রোমান শাসক;
সাম্রাজ্য ভুলে এই বিছানায়— তোমার চোখে আমার চোখ!
(November 4th, 2010)
জনপ্রিয় পোস্টসমূহ
-
নিহত কবিদের সভায় মৃদু হইচই এমিলি ডিকেন্সনের স্বপ্ন থেকে বের হতে চাই না দেখিয়ে দিতে চাই তারাপদ রায়কে- চাইলেই ভ্রমন করা যায় আম গাছের ছায়া...
-
জিগ্গেস করলেই বলে দিতে পারি কেন ড্রাগস করতে ইচ্ছে করে তবে বললেই কি কেউ শুনবে? তৈরী আছে উপদেশ যুদ্ধ-বিমানের ক্লাস্টার বোমা ঝাপসা ব্যাঙরা ...
-
আজ একটি বিশেষ শুভ দিন- গৃহ হতে শুরু করে যাবতীয় বন্ধুমহল অনবগত আজ দ্বিপাক্ষীয় দেহবন্টন চুক্তিনামায় সাক্ষর করিতে যাচ্ছি শাহবাগে ফুলের তোড়ার...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন