ভোরের প্রথম আলো পর্যন্ত
তুমি আমি চাঁদর জড়িয়ে,
অন্ধকারের চিলতে আলোয় আমাদের কথোপকথন
কিংবা একে অন্যের নিরবতা শুনছি।
কোন ঝি ঝি পোকার ডাক নেই;
শুধু তোমার আমার হৃদয়্স্পন্ধন
অন্ধকারের নিরবতা ভেঙ্গে জানিয়ে দিচ্ছে অস্তিত্ব
আর হিমাঙ্কের কাছাকাছি শীতলতা পরাজয় মানছে
তোমার আমার শরীরের উষ্ণতায়—
এই চাঁদরে।
এই চাঁদরে—
তুমি আমি একাককার
দৈহিক মানচিত্রে চুম্ভনের রঙ্গে ভালবাসা আঁকছি।
বহুকাল ধরে তুমি আমি
তবুও আজ আমরা কৌতহলী,
মৃদু আমাদের তৃপ্তির নিশ্বাস
ভালবাসার নেশাকে করছে আরো ধুম্র;
আর সেই নেশায় হারিয়ে
দেহের বাঁকে একে অন্যকে খুজছি।
তোমার বক্ষে মাথা রেখে
হৃদয়্স্পন্ধন শুনছি।
লজ্জাবতী পাতা যেমন স্পর্শে নিজেকে লুকায়,
তেমনি তুমিও কুচাগ্রে মৃদু চুম্ভনে শিহিরিত।
আমার ভবঘুরে ঠোট তোমার দেহ ঘুরে ঘুরে
এসে আশ্রয় খোঁজে তোমার ঠোটে,
তোমায় ভালোবেসে—
এই চাঁদরে।
(৭ ভাদ্র ১৪১৭ বঙ্গাব্দ)
জনপ্রিয় পোস্টসমূহ
-
নিহত কবিদের সভায় মৃদু হইচই এমিলি ডিকেন্সনের স্বপ্ন থেকে বের হতে চাই না দেখিয়ে দিতে চাই তারাপদ রায়কে- চাইলেই ভ্রমন করা যায় আম গাছের ছায়া...
-
জিগ্গেস করলেই বলে দিতে পারি কেন ড্রাগস করতে ইচ্ছে করে তবে বললেই কি কেউ শুনবে? তৈরী আছে উপদেশ যুদ্ধ-বিমানের ক্লাস্টার বোমা ঝাপসা ব্যাঙরা ...
-
আজ একটি বিশেষ শুভ দিন- গৃহ হতে শুরু করে যাবতীয় বন্ধুমহল অনবগত আজ দ্বিপাক্ষীয় দেহবন্টন চুক্তিনামায় সাক্ষর করিতে যাচ্ছি শাহবাগে ফুলের তোড়ার...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন