বৃষ্টি, ছম ছম, চারিদিক
আমি বন্ধি, ঘরে ঘুম
আর রাস্তা ভিজে এলোমেলো.
ঘুমমাখা বিছানায়,
এলোমেলো চাদরের আলিঙ্গনে
আধদৃষ্টিতে চেয়ে দেখি
স্বপ্ন ধুয়ে নিয়ে যায়
অঝর বর্ষণে,
প্রশ্ন রেখে যায়
ঘুমকাতুর আধজ্বলা দৃষ্টিতে.
বৃষ্টিতে সব একাকার
আমায় রেখে যায়
কৌতহলী ভাবনায়.
মুক্ত, তবুও বন্দী চার দেয়ালে
ঘুমমাখা মন বালিশে
অন্যসময়ের অযাজিত খেয়ালে.
(April 24, 2010)
জনপ্রিয় পোস্টসমূহ
-
নিহত কবিদের সভায় মৃদু হইচই এমিলি ডিকেন্সনের স্বপ্ন থেকে বের হতে চাই না দেখিয়ে দিতে চাই তারাপদ রায়কে- চাইলেই ভ্রমন করা যায় আম গাছের ছায়া...
-
জিগ্গেস করলেই বলে দিতে পারি কেন ড্রাগস করতে ইচ্ছে করে তবে বললেই কি কেউ শুনবে? তৈরী আছে উপদেশ যুদ্ধ-বিমানের ক্লাস্টার বোমা ঝাপসা ব্যাঙরা ...
-
আজ একটি বিশেষ শুভ দিন- গৃহ হতে শুরু করে যাবতীয় বন্ধুমহল অনবগত আজ দ্বিপাক্ষীয় দেহবন্টন চুক্তিনামায় সাক্ষর করিতে যাচ্ছি শাহবাগে ফুলের তোড়ার...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন