পাইলাম না খুজে
গগনে দেখিলাম
মর্তে দেখিলাম
দেখিলাম মেঘ উল্টে-পাল্টে
সাগরে দেখিলাম
নদীতে দেখিলাম
দেখিলাম পাহাড়ের নিচে;
রেডিওতে দিলাম
টিভিতে দিলাম
দিলাম অনলাইন সংবাদপত্রে হারানোর বিজ্ঞাপন
তবুও পাইলাম না,
আমি হারাধন—
হারাইয়াছি মোর রতন।
আমি শুধু একাই খুজি নাই
খুজেছে ইতিপূর্বে অনেকজন
খুজেছে ভ্যানগথ
খুজেছে বাউল
খুজেছে জিম মরিসন।
আনাচে খুজিলাম
কানাচে খুজিলাম
খুজিলাম গুগলে সার্চ দিয়ে
তবুও এখনো পাইনি কিছুই
আছি বসে অদৃশ্য অশ্ব ডিম্ব নিয়ে
জিডি করিলাম
তল্লাশি চালাইলাম
দিলাম তদন্ত কমিটি বসিয়ে
তবুও এখনো খোজ, দা সার্চে আছি
আস্ত ভোদাই বনে!
---রাইয়ান ওয়াহিদ
(November 8, 2010
জনপ্রিয় পোস্টসমূহ
-
নিহত কবিদের সভায় মৃদু হইচই এমিলি ডিকেন্সনের স্বপ্ন থেকে বের হতে চাই না দেখিয়ে দিতে চাই তারাপদ রায়কে- চাইলেই ভ্রমন করা যায় আম গাছের ছায়া...
-
জিগ্গেস করলেই বলে দিতে পারি কেন ড্রাগস করতে ইচ্ছে করে তবে বললেই কি কেউ শুনবে? তৈরী আছে উপদেশ যুদ্ধ-বিমানের ক্লাস্টার বোমা ঝাপসা ব্যাঙরা ...
-
আজ একটি বিশেষ শুভ দিন- গৃহ হতে শুরু করে যাবতীয় বন্ধুমহল অনবগত আজ দ্বিপাক্ষীয় দেহবন্টন চুক্তিনামায় সাক্ষর করিতে যাচ্ছি শাহবাগে ফুলের তোড়ার...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন