১.
হি হি হা হা
অনেকটাই অযথা
চরম আড্ডা; গরম চা
এবং অনেকে-কিন্তু শুধু তুমি আমি
ঘড়ির কাঁটা ঘুরছে
এইসব ভালোলাগছে
কিছু বুঝে ওঠার আগেই এভাবেই প্রেম এসে যাচ্ছে
২.
কোন উন্মাদনা নেই
অস্থির নিসঙ্গতা চারিদিক
অশ্রু মিশে যাচ্ছে নোনা জলে
সাগরের কাছে আমার নালিশ
তুমি আসনি বলে
৩.
রহস্যময় ধুম্র পারিনি বুঝতে
অজান্তেই ডুবেছি আপ্তগরুজে
আজ অসীম সমুদ্রতীরে
চাই তাপিত হিয়া জুড়াতে
হে সমুদ্র আমায় কর অপদুদ্ধার
৪.
হাতে রক্তিম গোলাপের শুন্যতা নেই
সাদা কাগজে লেখা দু'লাইন কবিতা শুধু এগোচ্ছি
একটা-দুটা এলোমেলো পায়ে কম্পগাত্র
আর চরুই পাখির মত দুরুদুরু বুক নিয়ে
না পেয়েই হারাবার আতঙ্কে মস্তিস্ক ঘোলাটে
তাই বিভ্রান্ত আমি বিভ্রন্ততা নিয়ে
খুব কাছেএসে থমকে যাই তার কক্ষপথে
জনপ্রিয় পোস্টসমূহ
-
নিহত কবিদের সভায় মৃদু হইচই এমিলি ডিকেন্সনের স্বপ্ন থেকে বের হতে চাই না দেখিয়ে দিতে চাই তারাপদ রায়কে- চাইলেই ভ্রমন করা যায় আম গাছের ছায়া...
-
জিগ্গেস করলেই বলে দিতে পারি কেন ড্রাগস করতে ইচ্ছে করে তবে বললেই কি কেউ শুনবে? তৈরী আছে উপদেশ যুদ্ধ-বিমানের ক্লাস্টার বোমা ঝাপসা ব্যাঙরা ...
-
আজ একটি বিশেষ শুভ দিন- গৃহ হতে শুরু করে যাবতীয় বন্ধুমহল অনবগত আজ দ্বিপাক্ষীয় দেহবন্টন চুক্তিনামায় সাক্ষর করিতে যাচ্ছি শাহবাগে ফুলের তোড়ার...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন