জনপ্রিয় পোস্টসমূহ
-
নিহত কবিদের সভায় মৃদু হইচই এমিলি ডিকেন্সনের স্বপ্ন থেকে বের হতে চাই না দেখিয়ে দিতে চাই তারাপদ রায়কে- চাইলেই ভ্রমন করা যায় আম গাছের ছায়া...
-
জিগ্গেস করলেই বলে দিতে পারি কেন ড্রাগস করতে ইচ্ছে করে তবে বললেই কি কেউ শুনবে? তৈরী আছে উপদেশ যুদ্ধ-বিমানের ক্লাস্টার বোমা ঝাপসা ব্যাঙরা ...
-
নগরীর চন্দ্রপ্রভায় তপ্ত উপপথে তোমার সাথে আবার ভ্রমণবীথি হবে কিনা জানা নেই জানা নেই- অয়োময় রেলিঙে বসে দেখা হবে কি লাল-সাদা আলো জ্বেলে শত-ম...
রবিবার, ২০ নভেম্বর, ২০১১
শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১
নিথর
মাতাল হয়ে জেগে থেকে
চন্দ্র বিলাসে অনেক কিছু ভুলে গেছি
ভুলে গেছি জোনাক হয়ে আগুন ছড়ানো
কালচে গারো নীল এক ঝাঁক নক্ষত্রের মেলা
ভুলে গেছি এই বিস্তীর্ণ সবুজ প্রান্তরে
এই মেঘ ছুঁয়ে যাওয়া পর্বতে
আমার অবস্থান কোথায়
যদিও পৃথিবীর শত কুমন্ত্রণায় রক্ত ঝরে
জমাট না বাধা বৃদ্ধ জলপ্রপাতের মত
অথচ এ বিস্মিত লগ্ন জুড়ে কোন যন্ত্রণা নেই
শুধু বুনো হংসীর পরিত্যক্ত পালঙ্ক দেখে ভাবি
আমার অবস্থান কোথায়
যদিও এসব ভাবতে ইচ্ছা হয় না
অথবা ভাবতে ভয় লাগে
অথচ অপার্থিব ভাবনায়
আমাদের পার্থিব জীবন
চন্দ্র বিলাসে অনেক কিছু ভুলে গেছি
ভুলে গেছি জোনাক হয়ে আগুন ছড়ানো
কালচে গারো নীল এক ঝাঁক নক্ষত্রের মেলা
ভুলে গেছি এই বিস্তীর্ণ সবুজ প্রান্তরে
এই মেঘ ছুঁয়ে যাওয়া পর্বতে
আমার অবস্থান কোথায়
যদিও পৃথিবীর শত কুমন্ত্রণায় রক্ত ঝরে
জমাট না বাধা বৃদ্ধ জলপ্রপাতের মত
অথচ এ বিস্মিত লগ্ন জুড়ে কোন যন্ত্রণা নেই
শুধু বুনো হংসীর পরিত্যক্ত পালঙ্ক দেখে ভাবি
আমার অবস্থান কোথায়
যদিও এসব ভাবতে ইচ্ছা হয় না
অথবা ভাবতে ভয় লাগে
অথচ অপার্থিব ভাবনায়
আমাদের পার্থিব জীবন
বুধবার, ১৭ আগস্ট, ২০১১
শেষের কবিতা
এভাবে সব শেষ হয়
প্রচণ্ড বিস্ফোরণে কোন ধ্বংস নয়
পরন্তু একটা হতাশার দীর্ঘশ্বাসে
অবাক দৃষ্টির কোণে
এক ফোটা অশ্রু জলে
এভাবে সব শেষ হয়
অনেক নিস্তব্ধতার কোলাহলে
আকাঙ্ক্ষার আয়না-জলে
জন্ম নেয় অনিচ্ছা-জলজ তরু
অতঃপর রং বদলায় এই জলজ প্রান্তর
অথচ কোন বিস্ফোরণে নয়
দ্বিপ্রহরে বিষণ্ণ ঘুমে
এই ঘরে রৌদ্র হয় অপ্রাসঙ্গিক
শেষ বিকেলে আকাশের নিয়ত রক্তক্ষরণে
মৃত্যু হয় আলোকিত পার্থিব একটি দিনের
চিত্তক্ষোভে থাকা কেউ জানেও না কখন
বিষের মত গগনে অন্ধকার মিশে যায়
তবু কোন ধ্বংসে নয়
নয় কোন বীভৎস অথবা স্নিগ্ধ বিস্ফোরণে
কোন অপার্থিব ক্ষোভে নয়-
শাশ্বত হতাশায়;
এভাবে একদিন সব শেষ হয়ে যায়
প্রচণ্ড বিস্ফোরণে কোন ধ্বংস নয়
পরন্তু একটা হতাশার দীর্ঘশ্বাসে
অবাক দৃষ্টির কোণে
এক ফোটা অশ্রু জলে
এভাবে সব শেষ হয়
অনেক নিস্তব্ধতার কোলাহলে
আকাঙ্ক্ষার আয়না-জলে
জন্ম নেয় অনিচ্ছা-জলজ তরু
অতঃপর রং বদলায় এই জলজ প্রান্তর
অথচ কোন বিস্ফোরণে নয়
দ্বিপ্রহরে বিষণ্ণ ঘুমে
এই ঘরে রৌদ্র হয় অপ্রাসঙ্গিক
শেষ বিকেলে আকাশের নিয়ত রক্তক্ষরণে
মৃত্যু হয় আলোকিত পার্থিব একটি দিনের
চিত্তক্ষোভে থাকা কেউ জানেও না কখন
বিষের মত গগনে অন্ধকার মিশে যায়
তবু কোন ধ্বংসে নয়
নয় কোন বীভৎস অথবা স্নিগ্ধ বিস্ফোরণে
কোন অপার্থিব ক্ষোভে নয়-
শাশ্বত হতাশায়;
এভাবে একদিন সব শেষ হয়ে যায়
সোমবার, ৮ আগস্ট, ২০১১
টেবিল-ল্যাম্প ভাবনা
সময় বদলাবে কালের বালি-ঘড়ি
তবে আমাকে বদলাবে কিনা জানি না
শুনেছি মেঘেদের দ্বন্দ্বে হয় বজ্রপাত
আর বজ্রপাতের পরের নিস্তব্ধতা
আমাকে বার বার জানিয়ে গেছে
"মানুষ অবশেষে একা"
জিগ্যেস করা হয়নি কাউকে
আসলেই কি তাই?
বাতাসের কৌতুকে হাসিতে ফেটে পরে
দুলতে থাকা সারি-সারি বৃক্ষ
বালু মাঠের পরে ওই খালে
এক ঝাঁক পানকৌড়ির মিছিল
কেউ তো একা নয়!
তবে শুধু মানুষ কেন?
হয়তোবা আমিই ভুল শুনেছি
এই ল্যাম্পপোস্ট-বৃক্ষের নিচে
ভাসমান দোকান গুলোয় কেউ তো একা না
ফুটপাত-চেয়ারে বসে থাকা সারি-সারি মানুষ
বিলবোর্ড বিজ্ঞাপনে হাস্যজ্জল মুখ
একটা চায়ের পেয়ালা ঘিরে সমাবেশ
কেউ একা না; কিন্তু শুধু আমি
এই জনস্রোত ঠেলে যদি হাত বাড়াই
তবে জানি কেউ নেই
আমার কোন বন্ধু নেই!
তবে আমাকে বদলাবে কিনা জানি না
শুনেছি মেঘেদের দ্বন্দ্বে হয় বজ্রপাত
আর বজ্রপাতের পরের নিস্তব্ধতা
আমাকে বার বার জানিয়ে গেছে
"মানুষ অবশেষে একা"
জিগ্যেস করা হয়নি কাউকে
আসলেই কি তাই?
বাতাসের কৌতুকে হাসিতে ফেটে পরে
দুলতে থাকা সারি-সারি বৃক্ষ
বালু মাঠের পরে ওই খালে
এক ঝাঁক পানকৌড়ির মিছিল
কেউ তো একা নয়!
তবে শুধু মানুষ কেন?
হয়তোবা আমিই ভুল শুনেছি
এই ল্যাম্পপোস্ট-বৃক্ষের নিচে
ভাসমান দোকান গুলোয় কেউ তো একা না
ফুটপাত-চেয়ারে বসে থাকা সারি-সারি মানুষ
বিলবোর্ড বিজ্ঞাপনে হাস্যজ্জল মুখ
একটা চায়ের পেয়ালা ঘিরে সমাবেশ
কেউ একা না; কিন্তু শুধু আমি
এই জনস্রোত ঠেলে যদি হাত বাড়াই
তবে জানি কেউ নেই
আমার কোন বন্ধু নেই!
প্রতিশ্রুতি
মহাজগতের কোন এক সহস্র বর্ষ পূর্তি ক্ষণে
উপবৃত্ত কক্ষপথের অবাধ্য হয়ে
আকাশগঙ্গা পাড়ি দিয়ে
উন্মত্ত ধূমকেতু আসবে পৃথিবীকে ভালোবেসে
আমি আসব একদিন
সেদিন আমার গালে তোমার অনন্য চুম্বন
এঁকে জানিয়ে দেবে আমি আর কারো হতে পারি না
জলজ ঘাসের ওই মাঠে
একলা ডাহুকের কান্নার সাথে আর মিল খুঁজতে চাই না
নিষ্প্রভতায় পেয়ে বসা শশীর সাথে
হাতে চকচকে গ্লাসের রাত্রি নিয়ে বসে থাকতে চাই না
ওই আবীর ছেয়ে যাওয়া অভ্রে আমি ধুসর মেনে নিতে পারি না
প্রিয় কৃষ্ণচূড়ার গুচ্ছে শুঁয়াপোকার অবাধ বিচারণ সইব না
জানি তুমিও করবে অন্য আলোয় স্বীয় ছায়াকে অস্বীকার
জেনে রেখো আমি আসব এই প্রহর ফুরবার আগে
আবারও জেনে নিতে আমি অন্য কারো হতে পারি না
উপবৃত্ত কক্ষপথের অবাধ্য হয়ে
আকাশগঙ্গা পাড়ি দিয়ে
উন্মত্ত ধূমকেতু আসবে পৃথিবীকে ভালোবেসে
আমি আসব একদিন
সেদিন আমার গালে তোমার অনন্য চুম্বন
এঁকে জানিয়ে দেবে আমি আর কারো হতে পারি না
জলজ ঘাসের ওই মাঠে
একলা ডাহুকের কান্নার সাথে আর মিল খুঁজতে চাই না
নিষ্প্রভতায় পেয়ে বসা শশীর সাথে
হাতে চকচকে গ্লাসের রাত্রি নিয়ে বসে থাকতে চাই না
ওই আবীর ছেয়ে যাওয়া অভ্রে আমি ধুসর মেনে নিতে পারি না
প্রিয় কৃষ্ণচূড়ার গুচ্ছে শুঁয়াপোকার অবাধ বিচারণ সইব না
জানি তুমিও করবে অন্য আলোয় স্বীয় ছায়াকে অস্বীকার
জেনে রেখো আমি আসব এই প্রহর ফুরবার আগে
আবারও জেনে নিতে আমি অন্য কারো হতে পারি না
শনিবার, ৬ আগস্ট, ২০১১
নিষ্প্রভতা
এখন শান্তভাবে আমি অপেক্ষা করছি
আমার ব্যক্তিত্বের নাটকীয় কুগ্রহের জন্য;
আবারও প্রাণবন্ত হবার অপেক্ষায়
এবং আনন্দময় ও স্বাভাবিক
শহর ধুসর হয়
বাদামী ও হলুদ লেগে যায় গাছে
তুষার আর হাসির আকাশ
সবসময় ছোট হয়ে আসে
হয় কম আনন্দময়
শুধুই গাঢ় নয়; ঠিক ধূসরও নয়
হতে পারে এটা বছরের সবথেকে অনুষ্ণ দিন
এসব নিয়ে সে কি ভাবে?
মানে বোঝাতে চাইছি- আমি;
আমি এসব নিয়ে কি ভাবি?
যদি এসব আমার চিন্তায়
তবে আমি কি আবারও আমার?
আমার ব্যক্তিত্বের নাটকীয় কুগ্রহের জন্য;
আবারও প্রাণবন্ত হবার অপেক্ষায়
এবং আনন্দময় ও স্বাভাবিক
শহর ধুসর হয়
বাদামী ও হলুদ লেগে যায় গাছে
তুষার আর হাসির আকাশ
সবসময় ছোট হয়ে আসে
হয় কম আনন্দময়
শুধুই গাঢ় নয়; ঠিক ধূসরও নয়
হতে পারে এটা বছরের সবথেকে অনুষ্ণ দিন
এসব নিয়ে সে কি ভাবে?
মানে বোঝাতে চাইছি- আমি;
আমি এসব নিয়ে কি ভাবি?
যদি এসব আমার চিন্তায়
তবে আমি কি আবারও আমার?
(ফ্র্যান্ক ও'হেরার "মায়াকভস্কি" কবিতার অবলম্বনে)
শুক্রবার, ৫ আগস্ট, ২০১১
মুনে খায়েশ জাগে পেরেম করবার
যখন দেখি
রিক্সার হুড তোলা- ভিতরে কপোত-কপতি
চিড়িয়াখানায় বান্দর উকুন বাছে বান্দরনীর
বৃষ্টি তে ভিজ্জা ইলেকট্রিক খাম্বার উপড়
একটা চড়ুই বেহুদা ঘষা-ঘষি করে আর একটা চড়ুইর লগে
অথবা মাইনষের একই সিন পার্কের বেঞ্চিতে
যখন দেখি
বৈদেশি গেঞ্জি কিনতে আমি একলা শপিং মলে
ছুডো-ছুডো পুলাপাইন হাত ধইরা
ঢেলা-ঢেলি কইরা হেইলা-দুইলা হাটে
হাসি আসে না তবুও দাঁতের দোকান খুইলা হাসে
যখন দেখি
মোবাইলে ইয়াত্তু ব্যালেন্স
অথচ কল দেউনের কেউ নাই
বিজ্ঞাপনের মিথ্যা সিন বিশ্বাস খাইয়া আমার মুখে প্রসাধনী
অথচ এই বদনে হাত বুলানোর মত কোন সুন্দরী নাই
যখন দেখি
গায়কের বিশেষ কারো জইন্য স্বরনালি ছিড়ার উপক্রম
ভিলেন পিডাইতে পিডাইতে নায়কের হাতে ঝিনঝি ধইরা গেছে
পিছে তারতম্য পূর্ণ আবহ-সঙ্গীত বাজে আর তার লগে
নায়কের আগমনে নাইকা ট্যারা নয়নে মুচকি হাসি
যখন দেখি
ভ্যালেন্টাইন ডে তে "ভালবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকার না"
এই লেকচার দিতে দিতে মুখে জজবা উঠানো লাগে
গ্রুপের একমাত্র ক্যাবলা বন্ধুটাও যখন আড্ডা ছাইরা
অজ্ঞাত রূপসীর লগে ফিসির-ফুসুর আর হি হি কইরা হাসে
যখন দেখি
এইসব দেইখ্যা চুপচাপ নিশ্বাস ফেলি
নির্মলেন্দুর "তোমার চোখ এতো লাল কেন" কবিতাটা পড়ি
যদিও জানি না কেমনে কি
তবুও তখুন মুনে খায়েশ জাগে পেরেম করবার!
রিক্সার হুড তোলা- ভিতরে কপোত-কপতি
চিড়িয়াখানায় বান্দর উকুন বাছে বান্দরনীর
বৃষ্টি তে ভিজ্জা ইলেকট্রিক খাম্বার উপড়
একটা চড়ুই বেহুদা ঘষা-ঘষি করে আর একটা চড়ুইর লগে
অথবা মাইনষের একই সিন পার্কের বেঞ্চিতে
যখন দেখি
বৈদেশি গেঞ্জি কিনতে আমি একলা শপিং মলে
ছুডো-ছুডো পুলাপাইন হাত ধইরা
ঢেলা-ঢেলি কইরা হেইলা-দুইলা হাটে
হাসি আসে না তবুও দাঁতের দোকান খুইলা হাসে
যখন দেখি
মোবাইলে ইয়াত্তু ব্যালেন্স
অথচ কল দেউনের কেউ নাই
বিজ্ঞাপনের মিথ্যা সিন বিশ্বাস খাইয়া আমার মুখে প্রসাধনী
অথচ এই বদনে হাত বুলানোর মত কোন সুন্দরী নাই
যখন দেখি
গায়কের বিশেষ কারো জইন্য স্বরনালি ছিড়ার উপক্রম
ভিলেন পিডাইতে পিডাইতে নায়কের হাতে ঝিনঝি ধইরা গেছে
পিছে তারতম্য পূর্ণ আবহ-সঙ্গীত বাজে আর তার লগে
নায়কের আগমনে নাইকা ট্যারা নয়নে মুচকি হাসি
যখন দেখি
ভ্যালেন্টাইন ডে তে "ভালবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকার না"
এই লেকচার দিতে দিতে মুখে জজবা উঠানো লাগে
গ্রুপের একমাত্র ক্যাবলা বন্ধুটাও যখন আড্ডা ছাইরা
অজ্ঞাত রূপসীর লগে ফিসির-ফুসুর আর হি হি কইরা হাসে
যখন দেখি
এইসব দেইখ্যা চুপচাপ নিশ্বাস ফেলি
নির্মলেন্দুর "তোমার চোখ এতো লাল কেন" কবিতাটা পড়ি
যদিও জানি না কেমনে কি
তবুও তখুন মুনে খায়েশ জাগে পেরেম করবার!
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)