সাপের গ্রামে একদিন যেতে হবে
পুরানো খোলসটা এখনো বদলায়নি
যদিও প্রিয় হরিণী জানবে না আমি সাপের গ্রামে
জানবে না স্বপ্নবিলাসী বন্ধী ময়না
তবুও সাপের গ্রামে একদিন যেতে হবে
মদের নেশায় চুর হওয়া সাপুড়ে
জানবে না কেন বীণ শুনে কেন
আসেনি ছুটে গ্রাম ছেড়ে একটাও সাপ
পোড়া মাটির গর্ত খুঁড়লে দেখা যাবে
ইঁদুরের সমাবেশ এই রাত্রি জুড়ে
বেজিদের সময় থাকবে না
সাপের সাথে লড়াই করবার
সাপের গ্রামে একদিন যেতে হবে
যেতে হবে এই কাদামাটির পরের পোড়া জমিনে
যেখানে স্বপ্নবিলাসী ময়না নেই
নেই আমার ছায়ায় ঘুরে বেড়ানো হরিণী
যেখানে নাগিনীর ছোবল বিষ ঢেলে দেবে না
ঢেলে দেবে প্রতিটি রন্ধ্র উপ-রন্ধ্রে নেশাময় প্রশান্তি!
জনপ্রিয় পোস্টসমূহ
-
নিহত কবিদের সভায় মৃদু হইচই এমিলি ডিকেন্সনের স্বপ্ন থেকে বের হতে চাই না দেখিয়ে দিতে চাই তারাপদ রায়কে- চাইলেই ভ্রমন করা যায় আম গাছের ছায়া...
-
জিগ্গেস করলেই বলে দিতে পারি কেন ড্রাগস করতে ইচ্ছে করে তবে বললেই কি কেউ শুনবে? তৈরী আছে উপদেশ যুদ্ধ-বিমানের ক্লাস্টার বোমা ঝাপসা ব্যাঙরা ...
-
আজ একটি বিশেষ শুভ দিন- গৃহ হতে শুরু করে যাবতীয় বন্ধুমহল অনবগত আজ দ্বিপাক্ষীয় দেহবন্টন চুক্তিনামায় সাক্ষর করিতে যাচ্ছি শাহবাগে ফুলের তোড়ার...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন