জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ মে, ২০১৩

অসহায়

নিহত সূর্যের ম্লান আলোয় সে আলিঙ্গন রেখে যায়
যেখানে কাশফুলের আঘাতে রক্তাক্ত হেরে গিয়েছি বার বার 
সে জানে আমার স্পর্শকাতর গাড় সব মুহূর্তগুলি।

হেঁয়ালিপনায় আমার জীবনকে গোলাপের পাপড়ি ভেবে
সে চাইলেই ছিঁড়তে পারে সযত্নে
শাশ্বত কামনাকে রূপ দিতে পারে মিথ্যের মত
যেন আমি ছিটকে পরি ব্যাসার্ধের বাইরে।

অথচ যতবার আমি চেয়েছি তাকে এড়াতে
ততবার আমি টুকরো-টুকরো হয়ে ভেঙ্গে পরেছি
তার ভয়ঙ্কর লাবণ্যের কাছে নিজেকে অসহায় জেনে

অবহেলা

ঈশ্বর আপনি স্যান্ডেল খুলে ছায়াপথ জুড়ে হাঁটুন
পৃথিবীকে ভাবুন পিঁপড়ের বাসা- শিশুতোষ খামখেয়ালীতে
এক চিমটি পরিমাণ প্রশান্তি দিন
যেন ইচ্ছে হলেই নরক বইয়ে দিতে পারেন মস্তিস্ক জুড়ে
চোখ ফেটে বয়ে যাক অশ্রু-জলোচ্ছ্বাস
আপনি তখন ব্যস্ত কাগজের নৌকো বানাতে

কোন এককালে পরিচয় ছিল


এখন যখন ভাবি আমরা একসাথে ছিলেম
বলতে- তুমি এতটাই সুখী যে মরে যেতে পার
কিন্তু তখন আমার একটা অজানা কষ্ট হত
এখনও মনে আছে সেটা ভালবাসা আর তার ব্যথা

কিছু কিছু দুঃখে আসক্তি ধরে যায়
শেষ মুহুর্তে এসে সব শেষ হয়ে যাওয়ার মত
তাই যখন সেই দুঃখ খুঁজে পেলাম
তখন দুজনাই দিশেহারা
মনে আছে; যদিও তুমি বলেছিলে "আমরা বন্ধু হতে পারি"
কিন্তু স্বীকার আমার করতেই হয়
সকল বাধন ছিঁড়ে আমি সত্যিই স্বাধীন

এখন আমার মনে পরে যায় তুমি সবসময় আমাকে দমিয়ে রাখতে
বিশ্বাস করাতে সবসময়ই ভুল শুধু ছিল আমার
যদিও আমি চাইতাম না; তবুও তোমার প্রতিটি ইশারায় আমার চলা
মনে পরে তুমি বলতে- চাইলেই ছেড়ে যেতে পার আমায়
আর চলে গেলে "এক সময় চিনতে" এমন কারো জন্য তুমি একবারও ভাববে না

কিন্তু তোমার তো বাধন ছিন্ন করার কোন প্রয়োজন ছিল না
"আমাদের কোন পরিচয় নেই" এমন আচরণের দরকার ছিল না
আমার কোন প্রয়োজন নেই তোমার ভালবাসার
কিন্তু তারপরও অপরিচিতর মত আচরণ করলে এখনও কষ্ট পাই
বন্ধুদের কাছে নালিশ করে এখন বদলে ফেলেছ তোমার মুঠোফোনের নাম্বার
এভাবে এমন করা কি একবারও বাড়াবাড়ি মনে হয়নি?
তুমি কি জানতে না;-
এখন ও সেই সময় হতে তুমি শুধুই "কোন এককালে পরিচয় ছিল" এমন কেউ!

পকেটসাইজ কোবেতে #১



ঘরে ফিরি পাথর হয়ে
নিজেকে ভরহীন ভেবে ঢলে পরি তোমার কোলে
ইদানিংকালের পরিচিত ধুলোগুলো
উড়ে যাবে নতুন সূর্যের আলোয়
আর আমি হাটুগেড়ে বসে তোমার অপেক্ষা করব


কত মাইয়া আসে কত মাইয়া যায়
কার সাধ্য আমার দিল নাড়ায়
মাগার মুনে হয় ভালুবাসি তায়
দেখিলে তুমারে বিগার উঠি যায়


কারো চোখে হারাই;
কারো বাঁকে হারাই
কিন্তু আমাকে খুজতে উদ্ধার অভিযানে আসে না কেউ
ভেউ ভেউ ভেউ



আকাশ ছুঁতে বসে আছি , তাও কেন পারছি ন
আকাশ আমি ঠিকই ছোব , এমন কথাও দিচ্ছি না
অনেক কিছু করার ছিল , কিছুই আমি করছি না
মাথার উপর এতো বোঝা , আর তো আমি পারছি না!!! (by Nazmus Sakib Abir)

পকেটসাইজ কোবেতে #২




মৌমিতার মোহে ভুলে গিয়েছিলাম ভালুবাসতাম সর্মিকে
যেভাবে ভুলেছিলাম ভয়ঙ্কর সুন্দরী এক সহকর্মীকে
তনিমাকে ভুলেছিলাম প্রমিতার মায়াভরা প্রমিসে
অথচ তখন অন্তর জ্বলছিল অহনার আগুনে
ঝুমুর চুমো খেতে বেড়ালের মত ঘুরেছি আশেপাশে
যদিও ফারহানা আর ফারজানার হানাহানি বুকের মাঝে
রিকশায় বসে ফাগুনের ফুরফুরা বাতাস অথবা বাদাম
কোনটাই পেটে সয় নি কোনদিনে
তবুও অনুরাধার বিশেষ অনুরোধে গিলেছি রোমান্স
আর তার মাশুল দিয়েছি বাথরুমে


অবিশ্বাস্য সব ঘটনাগুলো আমার সাথেই ঘটুক
তুমি এতটুকুও বিশ্বাস করবেনা জানি ,
আমি মেনে নেব ঘটে যাওয়া সবই ছিল নেহাত গল্প
তিমির রাত্রিতে তোমার অথবা অপার্থিব ভাবনায়
শ্বেত পেঁচার ডাকে যেদিন অক্লান্ত আমি হারিয়ে যাব
জানি তুমি অথবা কেউ আমাকে আর খুঁজতে আসবে না
আমি পড়ে রইব ক্ষমাহীন শহুরে জঙ্গলে


কি জানি কার মোহে বিভোর
পৃথিবী ঘুরছে- অথবা হয়ত আমি
ভাল লাগছে তাই ভাল লাগাচ্ছি
হারাচ্ছি ক্ষণে ক্ষণে খুজতে গিয়ে কারো চোখের গভীরতা
হাসছি আর এই ভাললাগায় ভাসছি
কারো হাসিতে মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে
অথবা প্রমত্ত হয়ে কারো প্রেমাভিনয়ে
কিংবা হয়ত খুজছি সেই তাকে- যাকে খুজতে চাই
এই ঘোরলাগা আধো-স্বপ্ন ভেঙ্গে গেলে
যার ছায়াসঙ্গী হতে চাই

অমর্ষিত বালিকা


শুনতে কি পাও অমর্ষিত বালিকা
জীবনের ক্লান্ত অধ্যায়গুলো আমাকে ভেঙ্গে দিচ্ছে
বুনো হংসীর পরিত্যক্ত পালকের মত ভেসে চলেছি
নিয়ন আলোয় ভিজে যাওয়া রাস্তায়
সত্যিই ধংস হয়ে হারিয়ে যাচ্ছি
দ্বিপ্রহরের অগ্নিশিখায়ও ঘোচে না অন্ধকার
তোমার পৃথিবীতে হয়ত আমি ছিলেম বড্ড বেমানান
ঢেকে দিলে তাই সব সুর্যগ্রহনে

একবার ভেবে দেখ তবে কোনদিন অবসর পেলে
অথবা জমজমাট চায়ের আসরে নিষ্ঠুর নিরবতায় যখন তুমি ডুবে
এতটা আগ্রহ নিয়ে তোমার অভিযোগ কেউ শুনবে কি?

বিভেদ


শুদ্ধ বাসনার যুগল আত্নায় নাড়া দেবে প্রেমীদের
আমাদের যোগাযোগের স্বাদে এটা ক্ষয় হয়ে যাবে
যে অগ্নি আমাদের মাঝে আলো জ্বেলে ছিল
সে অগ্নিই আমাদের পুরিয়ে যাবে
বিকল করে দেবে সকল সম্পর্ক
যেন আমরা কোন উপসংহারে পৌছতে না পারি
আমি জানি টুকরো গুলো জোড়া জাগবে
আমি দেখেছি সব গুড়ো হয়ে ঝরে পড়তে

কোন ভুল নেই; নেই কাউকে দোষ দেবার

তার মানে এই না যে আমি কাউকে দোষ দিতে চাই না
আমি আঙ্গুল তুলে দেখিয়ে দেব; আমি অপবাদ দেব অন্যকে
পুনরায় সম্পর্ক আবিস্কারের জন্য ভেঙ্গে যেতে দেখব পবিত্র ঘর
কবিতা যেটা আসে দন্দ হতে ঘুরে-ফিরে চক্রাবৃতিতে
লাবন্য খুঁজে পায় ঐক্যহীনতায়

একসময় খন্ডিত সব জোড়া লাগত
কিন্তু আমি ভেঙ্গে যেতে দেখেছি তাদের
ছত্রাক অথবা ধূমায়মান; আমাদের মতবিরোধে শ্বাসরুদ্ধ
আমাদের দ্বিমতের পরিনাম দেখেছি অনেক হিসেব-নিকেশে
নিশ্চই আমরা ক্ষয়ে যাব যদি দূরত্ব বেড়ে যায়
শীতল নিরবতার প্রবণতা আছে
প্রেমীদের মাঝে মমতাবোধ শুকিয়ে ক্ষয় করার

(টুলস ব্যান্ডের 'স্কিযম' গান হতে অনুপ্রেনিত)