অতপর ভালোবাসা ফিকে হয়ে যাচ্ছে—
তোমাকে ভেবে এখন আর রাত জাগতে ইচ্ছে করে না;
জানি তুমিও ঝেড়ে ফেলে দিয়েছ দুনির্বার ভালবাসা
এখন সবকিছুই যেন যান্ত্রিক,
অতি হিসেব-নিকেশ করে আমদের পথ চলা।
দুজনেই দুজনাকে কেমন যেন এড়িয়ে—
পাছে যদি দৃষ্টি মিলে যায়,
যদি দুজনেই বুঝে ফেলি
দুজনেই দুজনার স্পর্শের বাইরে
যদি বুঝতে পারি কেন চোখে দীর্ঘশ্বাস
তবুও আমরা একই সরলরেখায়
খুঁড়ে খুঁড়ে চলছি বারোমাস।
(১০ শ্রাবণ ১৪১৭ বঙ্গাব্দ)
জনপ্রিয় পোস্টসমূহ
-
নিহত কবিদের সভায় মৃদু হইচই এমিলি ডিকেন্সনের স্বপ্ন থেকে বের হতে চাই না দেখিয়ে দিতে চাই তারাপদ রায়কে- চাইলেই ভ্রমন করা যায় আম গাছের ছায়া...
-
জিগ্গেস করলেই বলে দিতে পারি কেন ড্রাগস করতে ইচ্ছে করে তবে বললেই কি কেউ শুনবে? তৈরী আছে উপদেশ যুদ্ধ-বিমানের ক্লাস্টার বোমা ঝাপসা ব্যাঙরা ...
-
আজ একটি বিশেষ শুভ দিন- গৃহ হতে শুরু করে যাবতীয় বন্ধুমহল অনবগত আজ দ্বিপাক্ষীয় দেহবন্টন চুক্তিনামায় সাক্ষর করিতে যাচ্ছি শাহবাগে ফুলের তোড়ার...
লেখকের নাম এবং কোন ফেসবুক পেজ থাকলে জানাবেন কি????
উত্তরমুছুন